শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার মালয়েশিয়ার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

টেকসই উন্নয়ন ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের উইসমা পুত্রায় মালয়েশিয়ায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিকোলাস মিন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে মালয়েশিয়া ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্ব নিয়ে মতবিনিময় হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ হাসান বলেন, বৈশ্বিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় জাতিসংঘের অবদানকে মালয়েশিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এ কারণে দেশটি মালয়েশিয়ায় কর্মরত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, এই সহযোগিতা মালয়েশিয়ার জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়ক হবে। একই সঙ্গে জাতিসংঘের সঙ্গে দৃঢ় অংশীদারত্বের মাধ্যমে বৈশ্বিক কল্যাণেও ইতিবাচক ভূমিকা রাখবে দেশটি।

উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের নিয়োগের পর ২০২৬ সালের ৩১ মে নিকোলাস মিন্ট মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »