শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

জনগণের পাশে থেকে সরকারি কর্মকর্তাদের সেবা দিতে বললেন উপদেষ্টা আসিফ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্র জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মকর্তারা। তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দেন।

উপদেষ্টা বলেন, কোনো প্রভুত্বমূলক জায়গায় না থেকে দূরত্বটা যাতে কমিয়ে আনেন মাঠপর্যায়ের সব কর্মকর্তা, এ জন্য আমরা কাজ করছি। কেউ বলতে না পারে যে কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে ১৭ নভেম্বর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে, এর সব কটিই প্রায় অকেজো। আমরা এসব স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, এই অঞ্চলে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের পথ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেখিয়ে গিয়েছেন। ২০২৪-এ এত রক্তের পরও আমরা মওলানা ভাসানীর ভাষায় বলতে চাই, ‘আমাদের সংগ্রাম শেষ হয় নাই।’

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম আখন্দ; কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার; ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »