শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

চাল রফতানিতে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার,২,০০০ টন ‘অ-বাসমতি ছাড়পত্র দিয়েছে ভারত সরকার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪
চাল রফতানিতে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার,২,০০০ টন ‘অ-বাসমতি ছাড়পত্র দিয়েছে ভারত সরকার
চাল রফতানিতে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার ভারতের - ফাইল ছবি

আফ্রিকার দুই দেশ, মালাউই এবং জিম্বাবোয়েতে ২,০০০ টন ‘অ-বাসমতি সাদা চাল’ রফতানির ছাড়পত্র দিয়েছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। ‘ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড’ (এনসিইএল)-এর মাধ্যমে ওই ‘অবাসমতি চাল’ রফতানির অনুমতি দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড’ (ডিজিএফটি)।

চালের মূল্যবৃদ্ধিতে রাশ টানতে এবং ভারতের বাজারে জোগান বাড়ানোর লক্ষ্যে ২০২৩ সালের জুলাই মাসে বাসমতি বাদে অন্য সমস্ত সাদা চালের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। ভারতের এই সিদ্ধান্ত বিশ্ব বাজারে সরবরাহ কমিয়ে দাম বাড়িয়ে দিতে পারে বলে সে সময় আশঙ্কা প্রকাশ করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)। কিন্তু তবুও সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা শিথিলের বার্তা মিলেছে। বিবৃতিতে বলা হয়েছে, অনুরোধের ভিত্তিতে কিছু দেশকে তাদের খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত চাহিদা মেটাতে সরকার ২০০০ টন ‘অ-বাসমতি সাদা চাল’ পাঠানোর অনুমতি দিয়েছে। সরকারের একটি সূত্র বলছে, ওই সময় প্রধানমন্ত্রীর দফতরের কড়া নির্দেশ ছিল লোকসভা ভোটের আগে কোনোভাবেই দামকে বাড়তে দেয়া চলবে না। সে ক্ষেত্রে দামে রাশ টানার জন্য যা যা করা প্রয়োজন, তার সব কিছু নির্দ্বিধায় করতে বলা হয়েছিল সংশ্লিষ্ট সব পক্ষকে। ঘটনাচক্রে, লোকসভা ভোটের পালা মিটতেই নিষেধাজ্ঞা শিথিল হলো চাল রফতানিতে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »