শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি : আবদৌলায়ে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন - ছবি : বিবিসি
বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন - ছবি : বিবিসি

অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করার জন্য চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের সময় এ ঘোষণা দেন।

আবদৌলায়ে সেক জানান, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম, বন্যা পরবর্তী সহায়তা, বায়ু মান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের জন্য বিশ্বব্যাংক চলতি অর্থবছরে প্রায় দুই বিলিয়ন ডলার নতুন অর্থায়ন করতে পারে।

তিনি বলেন, ‘আমরা আপনাদের যত দ্রুত এবং যত বেশি সম্ভব তত সহায়তা করতে চাই।’

তিনি আরো বলেন, নতুন প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান কর্মসূচি থেকে প্রায় এক বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ দেয়া হবে। উন্নয়ন সহযোগীদের আরো বেশি সহায়তা দেয়ার জন্য অধ্যাপক ইউনূস যে আহ্বান জানিয়েছেন তার অংশ হিসেবে এই অতিরিক্ত অর্থ দেবে বিশ্বব্যাংক।

আবদৌলায়ে সেক বলেন, অতিরিক্ত এই ঋণের ফলে চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সফট লোন এবং অনুদানের মোট পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলারে পৌঁছাবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বলেন, পনের বছরের অপশাসন অবসান করে নতুন বাংলাদেশের এই পথচলায় সহায়তা করার জন্য বিশ্বব্যাংককে নমনীয় হতে হবে।

শেখ হাসিনার সরকারের আমলে যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা পুনরুদ্ধারেও বিশ্বব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা করা হবে বলে জানান।

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবদৌলায়ে সেক ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি এবং ম্যুরাল দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান।

সূত্র : বিবিসি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »