শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ও আদালতের আদেশের ওপর নির্ভর করছে চাকরিচ্যুতদের ভাগ্য ছাত্রলীগ-ছাত্রদল যারাই আসুক, এনসিপিতে পদবি হবে ‘সংগঠক’: নাহিদ জ্বালানি তেলের ২০-২৩ শতাংশ আসে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ইরান : নিরাপত্তা পরিষদ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যই মূল চাবিকাঠি : উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি গাজীপুরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির–২০২৬” সম্পন্ন হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে: ইরানি গানবোটের গুলিবর্ষণ, আবারও কঠোর নিয়ন্ত্রণ জারি মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা

গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী শেখ হাসিনা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ভোট পেয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনের মোট কেন্দ্র ১০৮। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের এম নিজাম উ‌দ্দিন লস্কর (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ৪৬৯ ভোট পেয়েছেন।

গোপালগঞ্জ-৩ আসনে এবারের নির্বাচনে ৬ জন প্রার্থী ছিলেন। তারা হলেন শেখ হাসিনা (নৌকা), এম নিজাম উ‌দ্দিন লস্কর (একতারা), সৈয়দা লিমা হাসান (মাছ), শেখ আবুল কালাম (মাছ), মাহাবুর মোল্ল্যা (গোলাপ ফুল) ও সাহিদুল ইসলাম মিন্টু (ডাব)।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১ হাজার ৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে ভোটে অংশ নেয়া ২৮ দলের প্রার্থী ১ হাজার ৫৩৫ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হয়নি। পুনরায় সেখানে তফসিল ঘোষণা করা হবে। তখন আরও প্রার্থী যুক্ত হতে পারে।

চব্বিশের ভোটে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। আর নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২। ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

সুনির্দিষ্ট কত শতাংশ ভোট পড়েছে, তা এখনও জানা যায়নি। তবে ৪০ শতাংশের মতো ভোটগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটের হার একটু এদিক-ওদিক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দিতা করলেও শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রের ভোটার। এই কেন্দ্রেই রোববার সকাল ৮টার দিকে ভোট দেন তিনি। প্রথম ভোটার হিসেবে প্রধানমন্ত্রী এই কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »