শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

গাজায় ৫ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত ইসরায়েল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

কয়েক ডজন জিম্মিদের মুক্তি দিতে পাঁচ দিনের সম্ভব্য যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যারা এই সম্মতির পেছনে কাজ করছেন তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে এ ধরনের কোনো চুক্তি হয়নি।

শনিবার ওয়াশিংটন পোস্ট জিম্মিদের পরিবারের ছয় পৃষ্ঠার একটি চুক্তিপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে জিম্মিদের মুক্তি দেয়া শুরু হবে।

এই চুক্তির খবর এমন এক সময় আসল যখন ইসরায়েল সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। দুটি স্কুলে চালানো হামলায় বহু নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী উভয় পক্ষ যুদ্ধ বন্ধ রাখার কথা বলেছে এবং যুদ্ধবিরতির পাঁচদিনে প্রতি ২৪ ঘণ্টায় ৫০ বা তার অধিক জিম্মিকে মুক্তি দেয়া হবে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫০ জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়।

ওয়াশিংটনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় মানবিক সহায়তা পৌছানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কাতারে সপ্তাহব্যাপী আলোচনার মাধ্যমে এ চুক্তির রূপরেখা ঠিক করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »