শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

গাজায় রাতভর ইসরাইলের বিমান হামলায় নিহত ২০

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার জাবালিয়া ক্যাম্পে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, গাজার আটটি শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবিরে ট্যাংক হামলা চালানো হয়েছে। সেখানকার বাসিন্দারা বলছেন, শিবিরের কেন্দ্রস্থলে ট্যাঙ্কের শেল এসে পড়েছে। বিমান হামলায় অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

রোববার ইসরাইলি সীমান্ত থেকে উত্তর গাজার আকাশে বিস্ফোরণের কালো ধোঁয়ার ঘন মেঘ উঠতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে বিস্ফোরণের কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

খবরে আরও বলা হয়, গতকাল রোববার রাতভর হামলার পর ইসরায়েলি ট্যাংক জাবালিয়া শিবিরে প্রবেশ করেছে। শরণার্থী শিবিরটিতে এক লাখের বেশি মানুষ রয়েছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের লক্ষ্য হচ্ছে জাবালিয়ায় হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের প্রচেষ্টা নির্মূল করা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »