শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে খোদ ইসরায়েলিরা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

দীর্ঘ আট মাস ধরে চলা ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ বন্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরব হয়ে উঠেছে মুক্তিকামী নাগরিকরা। গাজায় হামাসের হাতে ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে খোদ ইসরায়েলি নাগরিকরাও।

এরই মধ্যে অভিনব এক দাবিতে ইসরায়েল ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চিকিৎসকরা। বলা হচ্ছে- এ ঘোষণা শুধু অভ্যন্তরীণ অস্থিতিশীলতাই তৈরি করবে না বরং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে।

ইসরায়েলি চিকিৎসকদের দেশ ছেড়ে যাওয়ার ‍হুমকি মূলত ইহুদি ধর্মের কট্টরপন্থী অংশের সেনাবাহিনীতে অন্তর্ভূক্তি নিয়ে থাকা একটি আইনকে কেন্দ্র করে। ইসরায়েলের আইন অনুসারে প্রত্যেক নাগরিকের বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে হলেও, এ আইনের আওতায় আসেন না হারেদি ইহুদিরা। তারা মূলত ধর্মপালনেই বেশি আগ্রহী হয়ে থাকে।

এমনকি এসব ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রেরও বিরোধী। হারেদি গোষ্ঠীর অনুসারীরা মনে করেন, যত দিন না মসিহ আসছেন তত দিন ইহুদিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই।

এ ইহুদিরা ক্ষতি বা রক্তপাতের সমর্থন করে না এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। তাই তারা গাজা যুদ্ধের বিরোধিতাও করে থাকেন।

হারেদি মতাদর্শকে ইসরায়েলে বসবাসকারী বেশিরভাগ ইহুদিই ভালো নজরে দেখেন না। সম্প্রতি হারেদি ইহুদিদের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফে নিয়োগ দেয়া হবে হবে কি না তা নিয়ে ইসরায়েলি আদালতে একটি শুনানি চলছে।

এ সময় হারেদি ইহুদিদের সেনাবাহিনীতে নেয়া না হলে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের চিকিৎসকরা।

বিশ্লেষকদের ধারণা, হারেদিদের নিয়ে ইসরায়েলি আদালতের রায়ে রাষ্ট্রের মধ্যে বিভেদ চরম আকার ধারণ করতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি চিকিৎসকরা মনে করেন, হারেদি ইহুদিরা সেনাবাহিনীতে যোগ না দেয়ায় সমাজে অসমতা তৈরি হয়েছে। সেই সঙ্গে হারেদির জন্য সংরক্ষিত পরিষেবার মেয়াদ বাড়ানোরও বিরোধী চিকিৎসকরা।

দেশটির হাজার হাজার চিকিৎসক জানিয়েছেন, যদি হারেদিদের সেনাবাহিনীতে না নেয়া হয়, তাহলে তারা ইসরায়েল ছেড়ে চিরতরে চলে যাবেন।

বিবৃতিতে ইসরায়েলের চিকিৎসকরা অভিযোগ করেছেন হারেদি ইহুদিরা দিনের পর দিন সেনা প্রশিক্ষণ থেকে ছাড় পেয়ে আসার পাশাপাশি সরকারি চাকরি ও চিকিৎসাসহ অনেক পরিষেবাতে বাড়তি সুবিধা ভোগ করে আসছে।

অথচ দেশের সংরক্ষিত সেনাবাহিনীর অর্ধেকই হচ্ছে মেডিকেল শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও সেবক। দেশের প্রয়োজনে তারা যুদ্ধের ময়দানে ছুটে যাচ্ছে। ফলে প্রয়োজনের সময় চিকিৎসা সেবায় জনবলের ঘাটতি দেখা দেয়।

কিন্তু হারেদি ইহুদিরা ঘরে বসে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে।

বিশ্লেষকরা বলছেন, এসব বিভাজন ইসরায়েলের মধ্যে জাতিগত অন্তর্দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলবে। যার প্রভাব বাড়তে থাকলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বড় ধরনের হুমকিতে পড়বে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »