শিরোনাম :
ডিএসএ ও ন্যাটসেক এশিয়া ২০২৬-এর ফাঁকে কুয়ালালামপুরে সেনাপ্রধানদের উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং লাঞ্চ মালয়েশিয়ায় প্রতিরক্ষা কূটনীতি জোরদার করতে সেনাপ্রধানের সফর, DSA–NATSEC ২০২৬ পরিদর্শন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ও আদালতের আদেশের ওপর নির্ভর করছে চাকরিচ্যুতদের ভাগ্য ছাত্রলীগ-ছাত্রদল যারাই আসুক, এনসিপিতে পদবি হবে ‘সংগঠক’: নাহিদ জ্বালানি তেলের ২০-২৩ শতাংশ আসে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ইরান : নিরাপত্তা পরিষদ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যই মূল চাবিকাঠি : উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি গাজীপুরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির–২০২৬” সম্পন্ন হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে: ইরানি গানবোটের গুলিবর্ষণ, আবারও কঠোর নিয়ন্ত্রণ জারি মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান

খুনিদের কাছে জীবন ভিক্ষা চাননি জাতির পিতা বঙ্গবন্ধু : প্রধানমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের কাছে জীবন ভিক্ষা চাননি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সঙ্গে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকেও হত্যা করা হয়। যিনি সবসময় আমার বাবার পাশে ছিলেন। পাশে থেকে আমার বাবাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা দেশের মুক্তির জন্য সংগ্রাম করছেন সেটা আমার মা খুব ভালো করেই জানতেন। তাই প্রতিটি কাজেই তিনি সহযোগিতা করে গেছেন। আর সেই ’৭৫ সালে মৃত্যুকালেও তিনি তার সাথী হলেন। জীবন ভিক্ষা চাননি, খুনিদের প্রতিহত করেছেন, তাকেও ঘাতকরা ছাড় দেননি।

তিনি বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসে এই বাঙালি জাতি। আমাদের ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে অনেকের প্রাণ গেছে। ছাত্রলীগের প্রতিষ্ঠাই হয়েছিল মুক্তিকামী মানুষের মুক্তির জন্য।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার সারা জীবনের সংগ্রাম ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি অর্জন ছিল তার লক্ষ্য।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »