শিরোনাম :
দেশজুড়ে বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ Bangladesh next President to be elected at regular parliamentary session in September PM Tarique sees semiconductors as Bangladesh’s next growth engine after garments Malaysia Offers 10,000 Overseas Jobs Through Work-and-Study Programme Malaysia Says No Change to Israel Policy Despite U.S. Lawmakers’ Pressure জ্ঞান, নৈতিকতা ও চরিত্র গঠনে শেখ তাহির জালালুদ্দিনের আদর্শ অনুসরণের আহ্বান আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়ার নাগরিকদের জন্য বিদেশে ১০ হাজার চাকরির সুযোগ আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাবুং হাজির তদন্ত প্রতিবেদন প্রকাশে মন্ত্রিসভার অনুমোদন আশা আনোয়ারের উচ্চ আয়ের দেশের মর্যাদা পেতে মালয়েশিয়ার আর এক ধাপ বাকি: রামানান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ মহাসচিব মির্জা ফখরুলের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান ফখরুল। সেখানে পৌনে এক ঘণ্টার মতো ছিলেন তিনি। সাক্ষাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ এবং পরদিন ২৯ জুলাই ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচিকে ঘিরে সৃষ্ট সাংঘর্ষিক পরিস্থিতিসহ চলমান আন্দোলন সম্পর্কে বেগম জিয়াকে অবহিত করতেই মির্জা ফখরুল ফিরোজায় যান।

এ সময় খালেদা জিয়াও বিএনপি মহাসচিবকে আন্দোলন সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে গত ২৫ জুলাই ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। তারও আগে ৮ জুলাই ‘ফিরোজা’য় যান বিএনপি মহাসচিব।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »