মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যের সুলতান আল-আমিনুল করিম সুলতান সালেহউদ্দিন সুলতান বাদলিশাহর ৮৪তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম।
একই সঙ্গে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
রোববার রাজা সুলতান ইব্রাহিমের সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেদাহর সুলতানের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করা হয়। বার্তায় আল্লাহর কাছে তাঁর দীর্ঘ জীবন ও কল্যাণের জন্য দোয়া করা হয়।
অন্যদিকে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এক ফেসবুক পোস্টে কেদাহর সুলতানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি কেদাহর সুলতানা মালিহা তেংকু আরিফ এবং রাজপরিবারের সদস্যদের জন্যও আল্লাহর রহমত, সুস্বাস্থ্য, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।