শিরোনাম :
ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার

কুয়ালালামপুরে দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে দুই বাংলাদেশিকে খুঁজছে এমএসিসি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) কুয়ালালামপুর সেশনস কোর্টে চলমান একটি দুর্নীতি মামলায় প্রসিকিউশনের সাক্ষী হিসেবে হাজির করার জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমএসিসি জানায়, মামলাটি মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন আইন ২০০৯-এর (অ্যাক্ট ৬৯৪) ১৬(এ)(বি) ধারায় দায়ের করা হয়েছে। এ মামলার বিচার কার্যক্রম ২০২৬ সালের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে চলবে।

এমএসিসির তথ্যমতে, প্রথম সাক্ষী ফারদিন মাহিকে তার সর্বশেষ জানা ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। তার ঠিকানা ছিল ৬ নং, লেভেল ১৬, ব্লক এ, মেনারা সিটি ওয়ান, জালান মুনশি আবদুল্লাহ, কুয়ালালামপুর।

দ্বিতীয় সাক্ষী মো. সুমন হোসেনকেও তার সর্বশেষ ঠিকানায় পাওয়া যায়নি। তার ঠিকানা ছিল রেসিডেনসি পান্দানমাস, ব্লক বি-২০-০৫, লোরং দেলাপান, কামপুং পান্দান, কুয়ালালামপুর।

দুই বাংলাদেশির অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে তদন্ত কর্মকর্তা পিএস মোহদ হাফিফি রহমানের সঙ্গে ০১৮-৬৬৩২০৩৪ নম্বরে অথবা এমএসিসির কুয়ালালামপুর কার্যালয়ের ০৩-৯২০৬ ৫০০০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কমিশন।

এ ছাড়া hafifi.rahmat@sprm.gov.my ই-মেইল ঠিকানায়ও তথ্য পাঠানো যাবে।

চলমান আদালত কার্যক্রমে সহায়তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তথ্য থাকলে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এমএসিসি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »