শিরোনাম :
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি নেবে ইরান, বন্ধুপ্রতিম দেশগুলো পাবে বিশেষ সুবিধা কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযানে আটক ২০০ প্রথমবার বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস উদযাপন করছে মালয়েশিয়া জোহরে নির্বাচনী প্রচারণায় সরব রাজনৈতিক দলগুলো, উৎসবমুখর পরিবেশ নিউইয়র্কে খুতবার সময় মসজিদে অস্ত্রসদৃশ বস্তু নিয়ে প্রবেশের চেষ্টা, যুবক আটক মাদকবিরোধী অভিযানে কুয়ালালামপুরে দুই বাণিজ্যিক গাড়িচালক আটক ভাইরাল পোস্টের পর বাংলাদেশি আটক, মিলল দুই মেয়াদোত্তীর্ণ মালয়েশীয় পাসপোর্ট কেদাহর সুলতানের ৮৪তম জন্মদিনে মালয়েশিয়ার রাজার শুভেচ্ছা, অভিনন্দন প্রধানমন্ত্রীরও কালোতালিকাভুক্ত ১৩ বিদেশি অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক গোমবাকে নকল ফুটবল জার্সির গুদামে অভিযান, ৩ লাখ ৭৫ হাজার রিঙ্গিতের পণ্য জব্দ

কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযানে আটক ২০০

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার জনপ্রিয় পাসার মালাম তামান মালুরিতে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সন্দেহভাজন ২০০ জনকে আটক করা হয়েছে।

সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দেন কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা বিন ইনজাউ। এ সময় কুয়ালালামপুর অভিবাসন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি সহায়তা দেয় কুয়ালালামপুর সিটি হল-ডিবিকেএল।

অভিবাসন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্য, নজরদারি এবং জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ৫০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাঁদের মধ্যে ৪০৭ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক।

যাচাই শেষে ১২৫ জন পুরুষ ও ৭৫ জন নারীসহ মোট ২০০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কোনো শিশু নেই।

আটক সবাইকে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের জালান দুতার কার্যালয়ে নিয়ে পরিচয় ও নথিপত্র যাচাই করা হবে। যাঁদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মিলবে না, তাঁদের মুক্তি দেওয়া হবে। আর যাঁদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বুকিত জলিল অভিবাসন ডিপোতে পাঠিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, এ ধরনের অভিযান শুধু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নয়; তাঁদের আশ্রয়দাতা, নিয়োগকর্তা, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং দালালচক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিবাসন-সংক্রান্ত অপরাধের তথ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিভাগটি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »