শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার ৩–এ অগ্নিকাণ্ড

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কুয়ালালামপুর, ১ নভেম্বর :  কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ার ৩ (মেনারা কারিগালি) ভবনে শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (JBPM)।

অগ্নিকাণ্ডটি ভবনের উচ্চ তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় থেকে সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ৬০ তলা এই ভবনটি রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত পেট্রোনাস টুইন টাওয়ারসের ঠিক পাশেই।

JBPM পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান ‘আস’আরি ওমর ঘটনাটি নিশ্চিত করে জানান যে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

“আমাদের ফায়ারফাইটাররা কল পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চলছে,” বলেন তিনি এক সরকারি বিবৃতিতে।

সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় টাওয়ারের উপরের অংশ থেকে ধোঁয়া উঠছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে এবং আশপাশের KLCC এলাকায় সাময়িক যানজট তৈরি হয়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিক ধারণা অনুযায়ী আগুনটি রেস্তোরাঁর রান্নাঘর এলাকা থেকে ছড়িয়ে পড়তে পারে।

পেট্রোনাস টাওয়ার ৩ বা মেনারা কারিগালি ভবনটিতে পেট্রোনাসের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অফিস, খুচরা বিক্রয় কেন্দ্র এবং উচ্চমানের রেস্তোরাঁ রয়েছে।

দুপুর নাগাদও দমকল বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে কুলিং ও ভেন্টিলেশন কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভবনের কাঠামো ও ধোঁয়া ক্ষতির মূল্যায়ন চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ভবনটি পুনরায় খোলার অনুমতি দেওয়া হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »