শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে রোমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রোম, ১২ অক্টোবর :  বিশ্ব খাদ্য ব্যবস্থা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এ অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টায় রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।

এর আগে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রওনা হন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা।

সফরকালে ড. ইউনূস ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এর মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, যেখানে তিনি বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

এ ছাড়া তার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে বিশ্ব খাদ্য ব্যবস্থা পুনর্গঠন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দারিদ্র্যমুক্ত উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত এই ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’ হলো একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকরা একত্রিত হয়ে ভবিষ্যৎ খাদ্য ব্যবস্থার টেকসই রূপরেখা নিয়ে মতবিনিময় করেন।

এবারের ফোরাম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত, এবং ড. ইউনূসের ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

 

বিশ্ব খাদ্য সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্ভাবনী সামাজিক ব্যবসা মডেল আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »