শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

ওআইসি বৈঠকের ফাঁকে গাজা সংকট নিয়ে সৌদি ও ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জেদ্দা:  সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২১তম বিশেষ অধিবেশনের ফাঁকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেইনের সঙ্গে বৈঠক করেছেন।

সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ইসরাইলি আগ্রাসন, গাজায় তীব্রতর মানবিক সংকট এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, সৌদি-ইরাকি দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করা হয়।

ওআইসি বৈঠকে প্রিন্স ফয়সাল বলেন, গাজায় ইসরাইলের অব্যাহত লঙ্ঘন দুই-রাষ্ট্র সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে। তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

গাজায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ওআইসি-এর বিশেষ অধিবেশনটি মানবিক সংকট লাঘবের সমন্বিত পদক্ষেপ ও ফিলিস্তিনি ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য আহূত হয়েছিল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »