শিরোনাম :
রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল ঘিরে গ্লোবাল মিডিয়ার জন্য মেগা ফ্যাম প্রোগ্রাম আয়োজন করল ট্যুরিজম মালয়েশিয়া জাইমা রহমানের ছবি বিকৃতির অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় জিডি ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা শনিবার জাপান সফরে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা শ্রমিকদের মর্যাদাকে উপেক্ষা করে কোনও সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির সৌদি আরবের শ্রমবাজার ব্যবস্থাপনা ডিজিটাল প্ল্যাটফর্ম কিউইয়া: নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে ব্যর্থতা, ইউরোপীয় আদালতের মুখোমুখি পর্তুগালসহ তিন দেশ উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার

উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

রাজধানীর উত্তরায় গত ২২ এপ্রিল দুপুরে বাবার সামনে থেকে ছিনিয়ে নেয়া হয়েছিল উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪)। অপহরণের ৯ দিনের মাথায় ঘটনার মূলহোতাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে অভিযুক্ত লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়। লামীন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা

মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা জানান, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুর আড়াইটার সময় মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হই। পথে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে আসামি লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন আমার মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।

ঘটনার পর উত্তরাপূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে উত্তরা পূর্ব থানার একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার সময় গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে প্রধান অভিযুক্ত লামীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »