ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্পোর্টস রিপোর্টার ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী। জুমার নামাজের পর মিরপুর দারুসসালাম শাহি মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
দেব চৌধুরীকে শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান দারুসসালাম মসজিদে খতিব ও ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।
শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) গ্রহণের আগে, দেব চৌধুরী বলেন, “আমি নিজ উদ্যাগে মুসলিম হচ্ছি আজ। আমি আরবি পড়তে পারি না। তবে আমার রুমে ৩ টা বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে!