শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

ইসরায়েল লেবাননের তিন শহরে ভয়াবহ বিমান হামলা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

এবার লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির তিন শহরে বিমান হামলা করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়ারুন, রমিশ ও আতিয়া আল-শাবে এ হামলা চালানো হয়েছে।

রোববার সকালে ইসরায়েল এ হামলা চালিয়েছে। এর আগে শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ১০টি স্থাপনায় হামলা চালায়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ উত্তেজনা লেবানন সীমান্তে ব্যাপক আকারে বেড়েছে। লেবানন থেকে ইসরায়েলের সামরিক চৌকিতে বেশ কয়েকবার হামলা করা হয়েছে। দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০০ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া এ সময়ের মধ্যে ১৫ বেসামরিক লোকেরও প্রাণ গেছে।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিরা জানিয়েছে, এখন থেকে আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ ইয়েমেনের তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে, এ ক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এর আগে শুধু ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছিল ইয়েমেন। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমনটা জানান হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

জেনারেল ইয়াহিয়া সারি বলেন, যদি গাজার মানুষ পর্যাপ্ত খাদ্য এবং ওষুধ না পায় তবে ইসরায়েলি বন্দরের উদ্দেশে যাত্রা করা সব জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এ ঘোষণা আমাদের সশস্ত্র বাহিনীর দ্বারা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »