শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ইসরাইলের অর্থ মন্ত্রণালয় - ছবি : মিডল ইস্ট মনিটর
ইসরাইলের অর্থ মন্ত্রণালয় - ছবি : মিডল ইস্ট মনিটর

ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক স্লোমি হেইস্লার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী মাসে ২০২৫ সালের বাজেট ঘোষণার পর তিনি পদত্যাগ করবেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ওই পদ থেকে অব্যাহতি নিচ্ছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তাকে ২০২৩ সালের জানুয়ারিতে সিনিয়র কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব নেয়ার দুই বছর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করছেন। স্মোট্রিচ পদত্যাগের পর দায়িত্ব কে নেবেন, সেটি এখনো জানানো হয়নি।

হেইস্লার কয়েক মাস আগে একটি মেডিক্যাল রিপোর্ট ইস্যু করে অব্যাহতি চেয়েছিলেন। এরপর তিনি ২০২৫ সালের বাজেট পর্যন্ত কাজ করতে সম্মত হয়েছেন।

তিনি বলেন, ইসরাইল গত দু’টি বছর ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।

তিনি আরো বলেন, এই দুই বছরে গাজা যুদ্ধের তীব্রতা স্তিমিত হয়েছে। ইসরাইলিরা এখন তাদের ঘরে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণের বাসিন্দারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। সেজন্য আগামী বছরে বাজেট নেসেটে উপস্থাপনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নেব।

এই কর্মকতা বলেন, আমি অর্থমন্ত্রী মহোদয়ের সাথে একসাথে কাজ করেছি। এখন ওই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য হওয়ায় আমি খুবই দুঃখিত।

সূত্র : মিডল ইস্ট মনিটর

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »