শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে একথা বলেন তিনি।

সচিবালয়ে আগুন লাগার ঘটনা উল্লেখ করে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে যড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগে আমরা দেখেছি সতীদাহ প্রথা, এখন দেখি নথিদাহ প্রথা।’

তিনি আরো বলেন, ‘আপনাদের বলতে চাই- রিয়ালিটি মাইনা নেন। আপনাদের আপা ফিরবে না। খুনি হাসিনার পুনর্বাসন হবে না।’

 

দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কোনো ব্যবস্থা এখনো নেয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একইসাথে বিচারবহির্ভূত হত্যকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি।

‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। লাইট নিভিয়ে আলেম-ওলামাকে মেরে ফেলা হয়েছে। সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ যে গুম-খুন করেছে তার বিচার করতে হবে,’ বলেন তিনি।

এসময় ‘আওয়ামী লীগ ছাড়া আমাদের আর কোনো শত্রু নাই,’ বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বিবিসি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »