শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে সজাগ থাকার আহবান : হাফিজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কোনো ধরনের দখলবাজি এবং চাঁদাবাজিতে বিএনপির লোকজন জড়াবেন না। আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আপনারা তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে লালমোহন উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর নানা ধরনের দখল থেকে মুক্ত হয়ে রাজনৈতিক প্রধান হয়েছেন। তাই আজকের দিনটি বাংলাদেশের জন্য এক বিশাল মাইল ফলক। জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর অত্যন্ত জনপ্রিয় নেতা।

মেজর হাফিজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও রাজনৈতিক কেউ কোনো তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তার প্রতিষ্ঠিত দল বিএনপি এখনো বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয়।

লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চলনায় ও লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহরাত হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »