শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

আইওআই সিটি মলে তিন দিনের ইমিগ্রেশন সেবা, মিলবে পাসপোর্ট নবায়নের সুযোগ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ-জেআইএম ১০৪তম ইমিগ্রেশন দিবস উপলক্ষে আগামী ১৬ থেকে ১৮ জুলাই ‘ইমিগ্রেশন কাস্টমার ডে ২০২৬’ আয়োজন করছে। তিন দিনব্যাপী এ কর্মসূচি পুত্রজায়ার আইওআই সিটি মলের লেভেল ২ এ ক্রিস্টিন বেকারির পাশে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠানে সরাসরি বিভিন্ন ইমিগ্রেশন সেবা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে মালয়েশিয়ান আন্তর্জাতিক পাসপোর্ট নবায়ন, ভ্রমণ সংক্রান্ত স্ট্যাটাস ও ব্ল্যাকলিস্ট যাচাই, ভিসা, পাস ও পারমিট বিষয়ে পরামর্শ, বিদেশি কর্মী ও প্রবাসী-সংক্রান্ত সেবা এবং মাইনিস ব্যবস্থা সম্পর্কে তথ্য।

অনুষ্ঠানে ইমিগ্রেশন বিভাগের কার্যক্রম ও চলমান আধুনিকায়ন উদ্যোগ তুলে ধরতে বিভিন্ন প্রদর্শনীরও আয়োজন করা হবে। এতে নতুন মালয়েশিয়ান আন্তর্জাতিক পাসপোর্ট, ইমিগ্রেশন আইন প্রয়োগ কার্যক্রম, কর্মকর্তাদের ইউনিফর্ম, ক্যারিয়ার সংক্রান্ত তথ্য এবং সেবা উদ্ভাবনের বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হবে।

এ ছাড়া বিভাগের অফিসিয়াল মাসকট উইরা ও শ্রিকান্দি দর্শনার্থীদের সঙ্গে উপস্থিত থাকবে। বিশেষ ট্যাকটিক্যাল দল পাস্টাক এর সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগের পাশাপাশি বিভিন্ন পার্শ্ব আয়োজনেও অংশ নিতে পারবেন দর্শনার্থীরা।

নিবন্ধিত দর্শনার্থীদের জন্য সীমিত সংখ্যক স্মারক উপহারও রাখা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ পরিবার পরিজন নিয়ে এই আয়োজনে অংশ নিতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে। এতে একদিকে প্রয়োজনীয় ইমিগ্রেশন সেবা গ্রহণ করা যাবে, অন্যদিকে, বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি তথ্য জানা এবং বিভাগের সেবার বিষয়ে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »