বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট (পুরুষ ও মহিলা) পদে নিয়োগ দেবে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে। প্রশিক্ষণ শেষে নির্বাচিত প্রার্থীরা লেফটেন্যান্ট পদে কমিশন পাবেন। আবেদন গ্রহণ চলছে অনলাইনে, শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৫।
আবেদন করতে হবে সেনাবাহিনীর ওয়েবসাইটে join.army.mil.bd
আবেদন ফি ১,০০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া: চার ধাপে পরীক্ষা
১. প্রাথমিক বাছাই (স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা):
২৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২. লিখিত পরীক্ষা:
১৪ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
৩. আইএসএসবি পরীক্ষা (Inter Services Selection Board):
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে ঢাকা সেনানিবাসে আইএসএসবি পরীক্ষার জন্য। পরীক্ষার সময় ৪ দিন অবস্থান করতে হবে; যাবতীয় ব্যয় বহন করবে সরকার।
৪. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:
আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হবেন, তারাই চূড়ান্তভাবে অফিসার ক্যাডেট হিসেবে নির্বাচিত হবেন।
লিখিত পরীক্ষার বিষয়সমূহ
এইচএসসি বা সমমানের শিক্ষার্থীদের পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্ন করা হবে। গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতি প্রয়োজন।
প্রশিক্ষণ ও সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) তে ৩ বছরের কঠোর প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করলে তাঁরা লেফটেন্যান্ট পদে কমিশন পাবেন।
লেফটেন্যান্ট হিসেবে সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা, বাসস্থান, চিকিৎসা, সন্তানের শিক্ষা, উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণসহ সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থী:
মহিলা প্রার্থী:
বয়সসীমা:
নোট:
প্রার্থীদের অবশ্যই অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: join.army.mil.bd