শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

হামলা রাশিয়ার: ইউক্রেনে মৃত ৬

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
রাশিয়ার চালানো তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই জন শিশু রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান। এই হামলায় আরও ২১ জন আহত হয়েছেন বলেও  জানান তিনি।জেলেনস্কি বলেন, “রাশিয়ার এই হামলা প্রমাণ করে, এখনো মস্কোর ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হয়নি এই যুদ্ধ থামাতে।”

বিবিসি জানায়, কিয়েভে একটি উঁচু অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ড্রোন আঘাত করলে সেখানে বসবাসকারী এক দম্পতি (৬০-এর উপরে) নিহত হন। কিয়েভ অঞ্চলে আরও ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন নারী, ৬ মাসের শিশু এবং ১২ বছরের এক কিশোরী।

রাতভর রাজধানীজুড়ে ব্যালিস্টিক মিসাইল সতর্কতা জারি ছিল এবং বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল শহর।

ভোরে দমকল বাহিনী আবাসিক এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা যুক্তরাজ্য-সরবরাহকৃত স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্ত অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় আঘাত হেনেছে।

সেনাবাহিনীর দাবি, “এই কারখানায় বারুদ, বিস্ফোরক ও রকেট ফুয়েল তৈরি হয়, যা ইউক্রেনে ব্যবহৃত রুশ গোলাবারুদে ব্যবহৃত হয়। আমরা সফলভাবে রুশ এয়ার ডিফেন্স ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে নির্ধারিত বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “আমি কোনো সময় নষ্ট করতে চাই না।”

রাশিয়া ইউরোপীয় নেতাদের ও ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে।জেলেনস্কি জানান, তিনি ট্রাম্পকে টমাহক দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে রাজি করাতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, “যখন আমাদের জন্য দীর্ঘপাল্লার মিসাইলের বিষয়টি অনিশ্চিত হয়ে গেল, রাশিয়া তখন থেকেই কূটনৈতিক আলোচনায় আগ্রহ হারাতে থাকে।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »