শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করতে প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছে।

গতকাল সোমবার এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে এইচআরডব্লিউ। চিঠিটি লেখা হয়েছে গত ১৯ আগস্ট, যা গতকাল ২৬ আগস্ট প্রকাশিত হয়েছে।

প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তী সরকারের উচিৎ জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া। চলতি বছরের ৯ সেপ্টেম্বর কাউন্সিলের ৫৭তম অধিবেশন শুরু হবে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের প্রশাসনে গুম, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জার্তিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকারের উচিৎ জাতিসঙ্ঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা।

এছাড়া বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেয়া, অন্তর্বর্তী সরকারে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের মতো বাহিনীকে ভেঙে দেয়ার আহ্বানও জানানো হয় এই চিঠিতে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »