শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশে কানাডার ৪৫০ লাখ ডলারের সহায়তার ঘোষণা বিরোধী দলের সহযোগিতা নেয়ার যোগ্যতা সরকারের নেই সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ রাশিয়াসংশ্লিষ্ট শুল্ক নিষেধাজ্ঞায় ছাড় দিলেন ট্রাম্প, স্বস্তিতে ভারত-চীন আগুন থেকে বাঁচতে টয়লেটে আশ্রয়, সেখানেই প্রাণ গেল ৪ জনের গৃহস্থালি ও শিল্প খাতে বিদ্যুতের পৃথক ব্যবস্থা পর্যালোচনা করছে মালয়েশিয়া সরকার সূর্যকুমারকে টপকে অভিষেকের বিশ্ব রেকর্ড রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১ সীমান্ত নিরাপত্তায় এআই প্রযুক্তির কেন্দ্র গড়ছে মালয়েশিয়া

রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর দ্রুত বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে। দুজন প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবহিত আরও দুজনের বরাতে এ খবর জানিয়েছে.

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শনিবার (১০ অক্টোবর) একটি বিস্ফোরণের পর পরপরই বিমানবন্দরের ভেতরে বেশ কজনকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

এ ঘটনায় মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে সৌদি সরকারের মিডিয়া অফিস এবং সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যেই শনিবার এই ঘটনা ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে ইতোমধ্যে দুবার হামলা হয়েছে। এসব হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে অন্তত একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, হামলার পর রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এ সময় কেবল একটি হেলিকপ্টারকে বিমানবন্দরের ওপর চক্কর দিতে দেখা যায়।

বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে নেয়ার তাগিদ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »