শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে আয় বাড়বে, দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারীর মৃত্যু যাবজ্জীবন পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড    আজ রাতে ইরানে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের জাপান–মালয়েশিয়া শীর্ষ বৈঠক: নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি ও এআই সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার গভীর রাতে ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের কুয়ালালামপুরে ‘বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস মালয়েশিয়া ২০২৬’: প্রবাসী বাংলাদেশিদের সাফল্য উদযাপন টোকিওতে বিজম্যাচ উদ্যোগ: মালয়েশিয়া-জাপান বাণিজ্য সহযোগিতা জোরদারে ব্যাংক রাকইয়াতের নতুন পদক্ষেপ বিশ্বজুড়ে এআই উন্নয়ন থামানোর আহ্বান, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিজেকে উন্নত করতে সক্ষম প্রযুক্তির দিকে দ্রুত এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান মোতায়েন থাকা ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দক্ষিণ ইরানে নতুন করে মার্কিন হামলার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা এই হামলার ঘটনা ঘটল।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে আইআরজিসি।

তারা জানিয়েছে, এ হামলায় ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই হামলার লক্ষ্যবস্তু ছিল জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি এবং একটি নিয়ন্ত্রণ কেন্দ্র। আইআরজিসির দাবি, ওই হামলায় ঘাঁটির বিভিন্ন স্থাপনা এবং সেখানে অবস্থানরত বিপুলসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, তেহরানের পশ্চিমে কারাজ ও নাজারাবাদের কাছাকাছি একটি বিনোদন কেন্দ্র, একটি শিল্প কমপ্লেক্স এবং পিশভা কাউন্টিতে অবস্থিত স্থানীয় বিপ্লবী গার্ডের একটি ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »