শিরোনাম :
আজ ট্রাম্পের জন্মদিন, হোয়াইট হাউসে ‘কেজ-ফাইটিং’-এর আয়োজন! যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে ছড়িয়ে পড়ল দাবানল শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে দিলেন আর্থিক সহায়তা খামেনির দাফনের নতুন তারিখ জানাল ইরান আসামে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর পাকাতান হারাপান জোটের সাথে বিশ্বাসঘাতকতা করেনি: উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি স্কুলে যৌন হয়রানির অভিযোগ পেলেই দ্রুত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ: শিক্ষামন্ত্রী ফাদলিনা সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে আয় বাড়বে, দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে ছড়িয়ে পড়ল দাবানল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় দেশটির একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হলেও সামান্য আহত হন।

স্থানীয় সময় শনিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে রিমরক লেকের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। তবে আগুনে ঠিক কতটুকু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইয়াকিমা কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হন। সামান্য আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

মার্কিন মেরিন কোরের এক বিবৃতির বরাতে কিরো টিভি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল এফ/এ-১৮ হরনেট মডেলের। এটি ‘মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১, তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইং’-এর অধীনে নিয়োজিত ছিল।

বিবৃতিতে বলা হয়, বিমানটি ওয়াশিংটনের সিয়াটল শহরের প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পূর্বে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় বিমান দুর্ঘটনার শিকার হয়। তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইংয়ের ঘাঁটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে মেরিন কোর এয়ার স্টেশন মিরামারে অবস্থিত।

নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার এবং ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট ফায়ার সার্ভিসের অন্তত একটি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট আরো জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট দাবানল মোকাবিলায় তারা এবং ইউ.এস. ফরেস্ট সার্ভিস কাজ করেছে।

এ ছাড়া বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কেও কোনও তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান তারা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »