শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলিকে মালয়েশিয়ার সর্বভোমত্বের ‘রেড লাইন ‘ অতিক্রম না করার হুঁশিয়ারি : প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম- ছবি (পিবিএন সংবাদ )
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম- ছবি (পিবিএন সংবাদ )

মালয়েশিয়া (পুত্রজায়া, ২১ জুলাই) : প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এক কড়া বার্তায় বলেছেন, মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয় কিংবা জাতীয় নীতিতে বিদেশি হস্তক্ষেপ কোনভাবেই সহ্য করা হবে না। তিনি যুক্তরাষ্ট্রসহ সকল বিদেশি শক্তিকে সতর্ক করে দেন— মালয়েশিয়ার সার্বভৌমত্ব এবং নীতিমালার ওপর চাপ সৃষ্টি কিংবা প্রভাব বিস্তার ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল, যা দেশের জন্য গ্রহণযোগ্য নয়।

দেওয়ান দা’ সেরি এন্ডন, পুস্বানিতাপুরিতে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের এক সমাবেশে আনোয়ার বলেন,
“আন্তর্জাতিক আলোচনায় মালয়েশিয়ার স্পষ্ট ‘রেড লাইন’ রয়েছে — আমাদের জাতীয় নীতিতে হস্তক্ষেপ চলবে না। বুমিপুত্রদের অধিকার ও স্থানীয় কোম্পানিগুলোর অগ্রাধিকার নীতিতে কোনরূপ হস্তক্ষেপের চেষ্টা হলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের শেষ নাগাদ মালয়েশিয়ায় অনুমোদিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে RM ৩.৭ বিলিয়ন থেকে RM ৮ বিলিয়ন পর্যন্ত — যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমাজন ওয়েব সার্ভিসেস (AWS)-এর ১০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি।

“এই পরিসংখ্যান বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা এবং মালয়েশিয়ার অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন,” বলেন আনোয়ার।

বর্তমানে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে জটিল আলোচনায় রয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে, তবে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন — “আমরা বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী, কিন্তু আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়।”

এই আলোচনার দায়িত্ব শুধু বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (MITI)-এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মন্ত্রিসভা পর্যায়েও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আনোয়ার বলেন, “সরকারি ক্রয় ব্যবস্থায় স্থানীয় কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া মালয়েশিয়ার একটি অদম্য নীতি, যা নিয়ে কোনো আন্তর্জাতিক শর্ত মেনে নেওয়া হবে না।”

তিনি স্বীকার করেন, “যুক্তরাষ্ট্র এখনও আমাদের বৃহৎ বিনিয়োগ অংশীদারদের একজন, তবে বন্ধুত্ব চাই, শর্ত নয়।” একই সঙ্গে চীন এবং আসিয়ান অঞ্চলের দেশগুলোর সঙ্গে মালয়েশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যক্তিগত সম্পর্কও দেশের অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ, তিনি বলেন,
“ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আমাকে ফোন করে বলেছিলেন, ‘আনোয়ার, পেট্রোনাসকে ব্রাজিলে নিয়ে এসো। আমরা তাদের জন্য একটি কূপ সংরক্ষণ করেছি।’”

আনোয়ার সরকারের বাস্তবায়ন সাফল্য তুলে ধরতে বলেন, ২০২১ থেকে জুন ২০২৫ পর্যন্ত ৩,৪৯৪টি উৎপাদন প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মধ্যে ৩,০৯৫টি ইতোমধ্যে বাস্তবায়িত — বাস্তবায়ন হার ৮৬.৪%।

২০২৩: ৯০.৬%

২০২৪: ৭৯.২%

২০২৫ (প্রথম প্রান্তিক): ৪৯.৮% (প্রাথমিক পর্যায়ে থাকা প্রকল্প)

এছাড়া, ২০২৫ সালের IMD বিশ্ব প্রতিযোগিতা সূচকে মালয়েশিয়া ৩৪তম স্থান থেকে উঠে এসেছে ২৩তম স্থানে, যা চলতি বছরে বিশ্বের যেকোনো দেশের সর্বোচ্চ অগ্রগতি।

আনোয়ার তার বক্তব্যের শেষে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “ভিত্তিহীন সমালোচনা উপেক্ষা করে দেশের উন্নয়নে মনোনিবেশ করুন। এই সাফল্য এসেছে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দক্ষ প্রশাসনের মাধ্যমে।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্য মালয়েশিয়ার সার্বভৌম অবস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং বিদেশি শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »