শিরোনাম :
‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’

মালয়েশিয়ায় বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার পরিচালনায় স্বচ্ছতা, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস—বায়রা’র একদল সদস্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক আবেদনে বলা হয়, মালয়েশিয়া বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। তাই এই বাজার পরিচালনায় একটি স্বচ্ছ, উন্মুক্ত ও টেকসই কাঠামো নিশ্চিত করা জরুরি, যাতে দেশের বৈদেশিক কর্মসংস্থান আরও সম্প্রসারিত হয়। আবেদনকারীদের মতে, শ্রমবাজার পরিচালনায় সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের প্রাধান্য বা বিশেষ সুবিধা থাকলে প্রতিযোগিতা কমে যায় এবং এর প্রভাব পড়ে দেশের সামগ্রিক অর্থনীতি ও বৈদেশিক কর্মসংস্থানে।

এতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তবে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলে অনেক বৈধ প্রতিষ্ঠান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং এতে প্রতিযোগিতামূলক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

এ অবস্থায় আবেদনকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অধিকসংখ্যক বৈধ রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করা, কোনো ধরনের সিন্ডিকেট বা বিশেষ সুবিধাভিত্তিক ব্যবস্থা পরিহার করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ কাঠামো গড়ে তোলা, প্রতিযোগিতামূলক নীতিমালা নিশ্চিত করা এবং সমান সুযোগ নিশ্চিত করা।

আবেদনে আরও বলা হয়, ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক সুযোগের পরিবর্তে যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে বৈধ এজেন্সিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা হলে দেশের বৈদেশিক কর্মসংস্থান আরও গতিশীল হবে এবং জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।

এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপও প্রত্যাশা করেছেন আবেদনকারীরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »