শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মালয়েশিয়ায় ঈদুল ফিতরের নামাজ আদায়

মালয়েশিয়া :
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

মালয়েশিয়ায় উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ায় লাখো প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা পরিবার থেকে দূরে সহকর্মীদের সঙ্গে ঈদ পালন করেছেন।

মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। মালয়েশিয়ার রাজা মহামান্য সুলতান ইব্রাহিম এবং মালয়েশিয়ার রাণী মহামান্য রাজা জারিথ সোফিয়াহ প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং মন্ত্রিপরিষদের সাথে ইস্তানা নেগারার জাতীয় মসজিদে নামাজ আদায় করেন। সেখানে মালয়েশিয়ানদের পাশাপাশি নামাজ পড়েছেন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের মুসলিমরা।

নামাজের খুতবায় মুসলিম উম্মাহর মধ্যে সম্পর্ক উন্নত করতে এবং দেশকে সামগ্রিকভাবে গড়ে তোলার জন্য মুসলিমদেরকে পারস্পরিক ভালবাসা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দৃঢ় ঐক্যে বসবাস করার আহ্বান জানানো হয়।

ঈদ উপলক্ষে কুয়ালালামপুরের হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম ও কোতারায়া বাংলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। সকলের মাঝেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

মালয়েশিয়ার জহুর বারু, পেনাং, পেরাক, পাহাংসহ অন্যান্য প্রদেশেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন এবং মালয়েশিয়ার সকল আইনকানুন মেনে শান্তিপূর্ণ ভাবে ঈদ উদযাপন করতে আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »