শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে নিজেকে প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে ট্রাম্পকে সমর্থন দিলেন কেনেডি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে নিজেকে প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে ট্রাম্পকে সমর্থন দিলেন কেনেডি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। একই সঙ্গে তিনি ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
৭০ বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘ সময় ধরে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনে আমার জয় লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না।’

মার্কিন এই রাজনীতিবিদ কমলা হ্যারিসের সমালোচনা করেছেন। ডেমেক্রেটিক পার্টি তাকে প্রেসিডেন্ট পদে বেছে নেওয়ার কারণে তিনি এই সমালোচনা করেন। কারণ তাকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। এছাড়া সাবেক দলের প্রতি নানা অসন্তোষের কথা জানিয়ে কেনেডি বলেন, ‘এসব কারণেই আমি ট্রাম্পকে সমর্থন দেব।’

এদিকে রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দেয়ায় চটেছেন তার বোন কেরি কেনেডি। এক্স হ্যান্ডলে এই মানবাধিকার কর্মী লিখেছেন, ‘আমাদের ভাই ট্রাম্পকে সমর্থন দেয়ার সে সিদ্ধান্ত নিয়েছেন, তা আমাদের বাবা ও পরিবারের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এর মধ্য দিয়ে একটি বেদনাদায়ক গল্প বেদনার মধ্য দিয়ে শেষ হলো।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »