ভোটারদের আনতে যানবাহনের ব্যবস্থা করতে পারবে না : ইসি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো প্রার্থী ভোটারদের আনতে যানবাহনের ব্যবস্থা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষর করা এক পরিপত্রে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, কোনো প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা যাতে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহার করতে না পারেন অথবা আচরণ বিধিমালা অনুসরণ করেন সে বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করণীয় ও বর্জনীয় দিকগুলো উল্লেখ করে সতর্ক করে দিতে হবে। অন্যথায় আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়াও নির্বাচনী প্রচারে ভোটকেন্দ্রের চারপাশে ভোটারদের ভোটদানে উৎসাহিত বা নিরুৎসাহিত না করার দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। আর ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন। এদিকে নির্বাচনে এবার ১ হাজার ৮৯১ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »