শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী আজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়ার মৃত্যুর পর এটিই তাঁর প্রথম জন্মবার্ষিকী। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি মারা যান।

দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

প্রয়াত বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নারী রাজনৈতিক নেতা ছিলেন। ১৯৮০-এর দশকে সামরিক শাসনবিরোধী আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন তিনি। পরে বিএনপির নেতৃত্ব গ্রহণ করে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।

১৯৯১ সালের নির্বাচনের পর তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালেও সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা আন্দোলন, রাজনৈতিক সংকট ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »