শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

বুলেট আর আলোচনা একসঙ্গে হবে না: সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ,আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার-আইনমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

বুলেট আর আলোচনা একসঙ্গে হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাবের পর এ কথা জানান তিনি।

এর আগে জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার।

আইনমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।’

শিক্ষার্থীদেরকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে, তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে।

তিনি আরও জানান, গত মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চ্যানেল 24

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »