শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার

বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রা আরও গতিশীল করতে খাতটির দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে বিজিএমইএর প্রতিনিধি দল পোশাক শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে। তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি খাতটির উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তিনি বলেন, পোশাক শিল্পের কিছু সমস্যা দীর্ঘদিনের হলেও যেসব বিষয় দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।

তারেক রহমান বলেন, জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিজিএমইএর সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পোশাক শিল্পের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। জনগণ ও ব্যবসায়ীদের সমস্যা সমাধান করাকে সরকার তার অন্যতম দায়িত্ব হিসেবে বিবেচনা করে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »