শিরোনাম :
Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের PM Anwar Joins Negeri Sembilan Campaign to Bolster Pakatan’s Election Drive NYC mayor Mamdani calls Netanyahu a ‘war criminal’ নেগেরি সেম্বিলানে আনোয়ার ইব্রাহিমের প্রচার শুরু, পাকাতান হারাপানের নির্বাচনী গতি বাড়ানোর লক্ষ্য

বিএনপির ১০দিন ব্যাপি কর্মসূচি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।

এদিকে, সকালে আলাদা একটি কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ‘জুলাই সনদ’ ইস্যুতে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি জানান, বিএনপি প্রতিবাদের ভাষা হিসেবে এখনই মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য্যধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি।” তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »