শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি -জামায়াতে ইসলামীকে কড়া হুঁশিয়ারি শিবিরের নেতা ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার (৩১ জানুয়ারি) সারা দেশের ন্যায় চট্টগ্রাম নগরীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও জামায়াতে ইসলামীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

মোহাম্মদ ইব্রাহিম বলেন, ছাত্রশিবির স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভয় পায়নি, আগামীতেও পাবে না। একইসঙ্গে বর্তমান সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীকে সতর্ক করতে চাই- কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পরে আপনারা যে সুপারিশ করেন, এটা বন্ধ করেন। আপনাদের পক্ষ থেকে কোনো সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না।

তিনি আরও বলেন, আমরা কোনো দলের এ রকম নমনীয়তা প্রত্যাশা করি না। আপনাদের নমনীয়তার কারণে, আপনাদের সুশীলতার কারণে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে, কিন্তু বিপ্লবী সরকার হচ্ছে না। আমরা আপনাদের বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই।

এদিন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পূর্ব গেট থেকে জুমার নামাজের পর গণমিছিল শুরু করে ছাত্রশিবির। মসজিদের সামনে থেকে লালদিঘী, কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »