শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার পুত্রজায়া জেলা পুলিশ সদর দপ্তরে (আইপিডি) পুলিশ পরিবার সমিতির সদস্যদের সন্তানদের মধ্যে ১২০টি ল্যাপটপ বিতরণ করেছে এসএনটি গ্রুপ মালয়েশিয়া এসডিএন. বিএইচডি। শিক্ষার্থীদের পড়াশোনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ডিজিটাল শিক্ষার সুযোগ সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পারকেপ পুত্রজায়ার চেয়ারপারসন নর লায়লা মোহাম্মদ হানিফা বলেন, এই সহায়তার মাধ্যমে পুলিশ সদস্যদের সন্তানেরা প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে পড়াশোনায় আরও ভালো করতে পারবে। পাশাপাশি এতে পরিবারগুলোর আর্থিক চাপও কিছুটা কমবে।

আজ পুত্রজায়া জেলা পুলিশ সদর দপ্তরের লবিতে আয়োজিত ‘এসপিএম এক্সেলেন্স রিকগনিশন অ্যান্ড ল্যাপটপ/ট্যাবলেট কন্ট্রিবিউশন প্রোগ্রাম’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসএনটি গ্রুপ মালয়েশিয়ার করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে পুত্রজায়া জেলা পুলিশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসএনটি গ্রুপ মালয়েশিয়ার চেয়ারম্যান প্রফেসর দাতুক সেরি ড. আজিজুল রহিম সায়েদিন শিক্ষার্থীদের শিক্ষা ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষার বিভিন্ন সুযোগ ও ভবিষ্যৎ উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পরে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্মারক বিনিময় ও দলীয় ছবি তোলার আয়োজনও ছিল।

পুলিশ পরিবারগুলোর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও কল্যাণে মালয়েশিয়ার রয়্যাল পুলিশ (পিডিআরএম) এবং বেসরকারি খাতের মধ্যে কৌশলগত সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয় এ উদ্যোগের মাধ্যমে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »