শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

পাকিস্তানে উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ৬ সেনা নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ছয়জন নিরাপত্তা বাহিনীর সদস্য। আর অপর পাঁচজন হলো উগ্রবাদী বাহিনীর সদস্য।

নিহত সেনারা হলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী সৈকত, ল্যান্স নায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্স নায়েক ইউসুফ আলী, ল্যান্স নায়েক শহীদ উল্লাহ, ল্যান্স নায়েক আক্তার জামান এবং সিপাহী জামিল আহমেদ।

শনিবার (৫ অক্টোবর) পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় ওই সংঘর্ষ হয়। এতে নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী সৈকত। উগ্রবাদীদের গুলিতে তিনি নিহত হয়েছে। এছড়া আরো পাঁচ সৈন্য নিহত হয়েছে। অপরদিকে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে পাঁচ উগ্রবাদী নিহত হয়েছে।

আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, উগ্রবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর। আমাদের সাহসী সৈন্যদের আত্মত্যাগ আমাদের দৃঢ়সংকল্পকে আরো শক্তিশালী করবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »