শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

জ্বালানি সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে নেওয়া কিছু অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট রয়েছে, সরকার বিষয়টি অস্বীকার করছে না। তবে অতীতে কোনো কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে নেওয়া অপরিকল্পিত উদ্যোগের কারণে এখন এর দায়ভার দেশ, জনগণ ও বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশকে একটি ভঙ্গুর অবস্থায় পেয়েছে। নানা ধরনের সংকট মোকাবিলা করে পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ শুরু করেছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনতে প্রয়োজনীয় পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের সুবিধাভোগী একটি চক্র এখনো সক্রিয় রয়েছে। এই চক্র নানা কৌশলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, জ্বালানি খাতকে ঘিরে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্যও ছড়ানো হচ্ছে। এসব অপতৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পবিত্র কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির নেতারা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »