শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

জুলাই সনদ বাস্তবায়নে অনড় জামায়াত আমির, গড়িমসিতে কঠোর হুঁশিয়ারি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘যে জুলাইয়ের কারণে ২০২৬ এ জাতীয় নির্বাচন হয়েছে সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে।  গতকাল আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ।

মিরপুরকে একটি মডেল জনপদ হিসেবে তৈরি করতে চান জামায়াত আমির। এজন্য প্রতিদিন সকালে এলাকায় পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দলীয় সূত্র জানায়, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যেই শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা ডা. শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেবেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »