শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জাপানের সরকার ও জনগণের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আজ এক ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, তিনি দ্য জেনরন এনপিওর প্রেসিডেন্ট ইয়াসুশি কুদোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে ‘এশিয়া লিডার্স রাউন্ডটেবল’কে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, এ ধরনের উদ্যোগ একই সঙ্গে মালয়েশিয়া ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

জাপানে তাঁর সরকারি সফরের সময় উষ্ণ আতিথেয়তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পাশাপাশি জাপানের জনগণের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক জোরদারে ইয়াসুশি কুদোর অবদানেরও প্রশংসা করেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া ও জাপানের মধ্যকার ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নিতে উভয় দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »