শিরোনাম :
Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption

ছাত্র রাজনীতি হবে সেবামূলক ও শিক্ষাবান্ধব: শিবির সভাপতি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ুক ব্যক্তিগতভাবে আমি তা চাই না। তবে বাংলাদেশের বাস্তবতায় ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ে এবং আগামীতেও পড়বে।’

বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার একটি রেস্টুরেন্টে স্থানীয় ছাত্র শিবিরের পাঠচক্র সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শিবির সভাপতি বলেন, ‘আমরা চাই, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক। এ জন্য গণভোটই বেশি যুক্তিযুক্ত।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন করে কেউ ফেসিস্ট হওয়ার মানসিকতা পোষণ করলে তারা এ প্রজন্মের কাছে প্রত্যাখ্যাত হবে।’

তিনি বলেন, ‘আগামীতে যারা নির্বাচনে অংশ নিতে চান, তারা জুলাই আন্দোলনে শহীদ-গাজীদের আকাঙ্ক্ষাকে প্রধান্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিলে ইসলামী ছাত্র শিবির তাদের পাশে থাকবে।’

জাহিদুল ইসলাম বলেন, ‘আগের ধারার ছাত্র রাজনীতি পরিবর্তিত হয়ে গুণগতভাবে রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কাজ করবে। ছাত্র রাজনীতি হবে সেবামূলক, ছাত্র রাজনীতি হবে শিক্ষাবান্ধব।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর অঞ্চলের তত্বাবধায়ক গোলাম জাকারিয়া, চুয়াডাঙ্গা জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »