শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় ইসরায়েলি নাগরিকদের প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কোনো চাপের মুখে পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, এ নীতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়।

বুধবার (২২ জুলাই) নেগেরি সেম্বিলানের সেরেমবান শহরে এক কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সম্প্রতি কয়েকজন মার্কিন আইনপ্রণেতা মালয়েশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান। আনোয়ার ইব্রাহিমের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে মালয়েশিয়া সরকারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার নীতি বহাল থাকবে।

তিনি বলেন, ‘মালয়েশিয়া তার অধিকার রক্ষা করবে এবং ইসরায়েলি নাগরিকদের দেশে প্রবেশ করতে দেবে না।’

তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান আনোয়ার। তিনি বলেন, মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের নাগরিক, ব্যবসা ও বিনিয়োগকে স্বাগত জানাবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »