শিরোনাম :
ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের আরও এক দেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব তুরস্ক ও পার্শ্ববর্তী দেশগুলোর প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিলো বাংলাদেশ দূতাবাস ২০২৭ সালের জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী বাবরকে ছুঁলেন নাজমুল শান্ত, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার মালয়েশিয়ায় পাঁচ নারীকে শ্লীলতাহানির দায়ে বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ পারলা স্যানিটারি ওয়্যার আয়োজন করল ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৬’ জুলাই শহিদদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের কথা বাজেটে রাখতে হবে: শফিকুল ইসলাম মাসুদ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের টিকটকের বিরুদ্ধে ফ্রান্সে ১৬ পরিবার মামলা করলো, নাবালকদের মানসিক ক্ষতির অভিযোগ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস পরিস্থিতি স্থিতিশীল, বড় ধরনের বিস্তারের আশঙ্কা নেই: WHO

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণের প্রস্তাব পুতিনের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর ও সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পরিবহন ও সংরক্ষণ করতে প্রস্তুত রয়েছে। রোববার (১০ মে) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি জানায়, মস্কোতে এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে এমন প্রস্তাব দেন পুতিন। তিনি বলেন, ‘রাশিয়া এর আগে ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন করেছিল এবং সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত মস্কো।’

তিনি আরও বলেন, ‘সংঘাতের সব পক্ষই ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে সম্মত হয়েছিল। কিন্তু এরপর যুক্তরাষ্ট্র তার অবস্থান আরও কঠোর করে এবং দাবি করে যে, ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে পরিবহন করতে হবে। এরপর ইরানও তার অবস্থানে অনড় থাকে।’

উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানান রুশ প্রেসিডেন্ট। বলেন, ‘ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখবে মস্কো।’ এছাড়া তিনি আশা প্রকাশ করেন যে এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে। এদিকে পুতিনের এমন প্রস্তাবের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »