শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান - সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান - সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে বলেছেন, মুসলমানদের মধ্যে অনৈক্যের মাধ্যমে কেবল শত্রুরাই লাভবান হয়।

ইরাক সফররত পেজেশকিয়ান শুক্রবার বসরা নগরীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও শিক্ষাবিদদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখি তাহলে অর্থনীতি, বিজ্ঞান ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের উল্লেখযোগ্য উন্নতি হবে। এ কারণেই শত্রুরা আমাদের মধ্যে ঐক্য চায় না এবং তাদের স্বার্থ আমাদের মধ্যকার মতপার্থক্য ও মতভেদের মধ্যে লুকিয়ে আছে।’

ইরানের প্রেসিডেন্ট আরো স্পষ্ট করে বলেন, ‘কাজেই যে কথা ও আচরণের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয় সেই কথা ও আচরণ শয়তানি আচরণ ছাড়া আর কিছু নয়।’

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমাদেরকে অতীতের মুসলিম গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনতে হবে। গাজা উপত্যকার বিরুদ্ধে মানবতার শত্রুর ইসরাইলের চলমান অপরাধযজ্ঞের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি সত্যিকার অর্থে পরস্পরের ভাই ভাই হয়ে যেতে পারি তাহলে ইসরাইল মুসলমানদের ওপর প্রতিদিন গণহত্যা চালাতে পারে না।

মাসুদ পেজেশকিয়ান ইউরোপের উদাহরণ তুলে ধরে বলেন, ইউরোপীয়রা ১০০ বছরেরও বেশি সময় ধরে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে করেছে। কিন্তু এখন তারা নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সীমান্তের বাধা প্রায় অপসারণ করে ফেলেছে। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে এর চেয়ে শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
সূত্র : প্রেস টিভি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »