শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

“আমার ভোট, আমার দায়িত্ব — আমার ভোটেই গড়ে উঠুক নতুন বাংলাদেশ।”

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

“আমার ভোটে নতুন বাংলাদেশ” —
নাগরিক সচেতনতা ও সঠিক ভোটাধিকার প্রয়োগে অনুপ্রেরণা দিতে
সারা দেশে শুরু হয়েছে এক বৃহৎ প্রশিক্ষণ ও প্রচারণা কার্যক্রম।
এই কর্মসূচির লক্ষ্য, প্রতিটি নাগরিককে নিজের ভোটের গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা।

জাগ্রত নাগরিক ফাউন্ডেশন, যা “আলোকিত নাগরিক” নামেও পরিচিত,
এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ—
এই দুটি সংগঠন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

চূড়ান্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী,
২০২৫ সালের ১৫ অক্টোবরের মধ্যে সারাদেশের ৬৪টি জেলার সকল পর্যায়ের ট্রেইনিং সম্পন্ন করা হবে।

প্রকল্পের আওতায় জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে প্রশিক্ষণ চলছে।
জেলা পর্যায়ের TOT ট্রেইনিং সম্পন্ন হবে ১২৮ জন ট্রেইনারের,
জেলা সদর প্রতিনিধি প্রশিক্ষণ পাবেন ৩২০ জন,
এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষিত হবেন ৯৯০ জন প্রতিনিধি।

সবমিলিয়ে ১,৪৩৮ জন ট্রেইনার গড়ে তুলবেন মাঠপর্যায়ের সচেতনতা কার্যক্রম।

• জেলা TOT ট্রেইনিং: ৬৪ × ২ = ১২৮
• জেলা সদর প্রতিনিধি ট্রেইনিং: ৬৪ × ৫ = ৩২০
• উপজেলা প্রতিনিধি ট্রেইনিং: ৪৯৫ × ২ = ৯৯০

এই কর্মসূচির মাধ্যমে জেলা সদর পর্যায়ের ৩,২০০ জন শিক্ষার্থী,
এবং উপজেলা পর্যায়ের প্রায় ৪৯,৫০০ ভোটারকে
নাগরিক সচেতনতার আলোয় আলোকিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রশিক্ষণের মূল বিষয়বস্তুতে থাকছে—
১.আমাদের নাগরিক অধিকার
২.আমাদের নাগরিক দায়িত্ব
৩.আমাদের ভোটাধিকার
এবং
৪.সঠিক প্রার্থী নির্বাচনে করণীয় বিষয়সমূহ।

প্রকল্প সমন্বয়ক বা প্রশিক্ষণার্থীর মন্তব্য-

“আমরা চাই, ভোট শুধু দায়িত্ব নয়—একটি সচেতন সিদ্ধান্ত হোক।
এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম ও সাধারণ ভোটারদের মধ্যে সেই বার্তাই পৌঁছে দিতে চাই।”

প্রকল্পটির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় নাগরিক শিক্ষা কার্যক্রম চালানো হবে,
যার প্রত্যক্ষ উপকারভোগী হবে ৫০ থেকে ৬০ হাজার ভোটার।

“আমার ভোটে নতুন বাংলাদেশ” —
এই শ্লোগান নিয়ে আগামী নির্বাচনে
সচেতন, দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক ভোটার গড়ে তুলতেই
এই কর্মসূচি বাস্তবায়ন করছে আয়োজক সংস্থাগুলো।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »