শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে রায় আজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ মে, ২০২৪

গাজায় আট মাস ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ধ্বংসপুরীতে পরিণত হয়েছে পুরো উপত্যকা। এবার উপত্যকার শেষ নিরাপদ অঞ্চল রাফাহ সীমান্তে অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। দেশটির এ অভিযান বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় হবে আজ। বৃহস্পতিবার (২৩ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ সীমান্তে ইসরায়েলি অভিযান বন্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার এ বিষয়ে রায় দেবেন আদালত। দক্ষিণ আফ্রিকার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় ঘোষণা করা হবে।

গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা আবেদন জানায়। এতে ফিলিস্তিনের জনগণের সুরক্ষা নিশ্চিত ও রাফাহতে ইসরায়েলি অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতের জরুরি ব্যবস্থা চাওয়া হয়।

এর আগে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে দক্ষিণ আফ্রিকা। ওই মামলার অংশ হিসেবে রাফাহ ইসরায়েলি অভিযান বন্ধে নির্দেশনা চেয়েছে দেশটি।

এর আগে গত শুক্রবার ( ১৭ মে) নেদারল্যান্ডসের দ্য হেগে আদালতের কার্যালয়ে দক্ষিণ আফ্রিকা মিথ্যা অভিযোগ করেছে বলে দাবি করে ইসরায়েল।

শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে ইসরায়েল জানায়, নিজেদের রক্ষায় ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। দক্ষিণ আফ্রিকার এ ধরনের আবেদন জাতিসংঘের জাতিগত নিধন সনদের সঙ্গে ‘ঠাট্টা’। তাই আবেদন নাকচ করে দেওয়ার দাবি জানান ইসরায়েলের আইনজীবীরা।

ইসরায়েল আরও বলে, এটি বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি আবেদন। রাফায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি অবস্থান করছে। ইসরায়েল বিষয়টি ভালোভাবে জানে। কিন্তু হামাস এসব মানুষের ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা সেখানে আস্তানা গেড়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। হামাসের ‘সন্ত্রাসীদের’ নির্মূলে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে ইসরায়েল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »